‘সুলতান’কে না বললেন কৃতি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১০:৪৮
 
‘সুলতান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন এটি সবারই জানা। এরই মধ্যে ছবিটির প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হতে দেরি হচ্ছে। কেননা, ছবিটির জন্য এখনো কোনো নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এখনো আশা করছেন সালমান খান পরিণীতি চোপড়ার সঙ্গে কাজ করতে রাজি হবেন। কিন্তু সালমান খান চাচ্ছেন কৃতি স্যাননের সঙ্গে কাজ করতে।
 
আদিত্য ও সালমানের সঙ্গে যখন বোঝা পড়া চলছিল, তখন কৃতি কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন। ফলে এখন তার হাতে কোনো  ফাঁকা সময় নেই। আর একারণেই তিনি ‘সুলতান’ ছবিতে চুক্তিবদ্ধ হতে রাজি হননি। খবর: ডিএনএ।