সৌদি আরবের হাসপাতালে আগুন, নিহত ২৫

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:৪১
সৌদি আরবের বন্দর শহর জিজানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০৭ জন।
 
জিজানের জেনারেল হাসপাতালের একতালায় ইনটেনসিভ কেয়ার ইউনিট ও ম্যাটারনিটি ওয়ার্ডে এই আগুনের সূত্রপাত হয়। আহতদের স্থানীয় সরকারি ও প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই আগুনের ঘটনার সূত্রপাত কিভাবে সেটা তদন্ত করা হচ্ছে। আগুন নেভাতে সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের ২০ টি ব্রিগেড আনা হয়েছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। জিজান সৌদি-ইয়েমেন সীমান্তে অবস্থিত দক্ষিণ-পূর্বের জিজান প্রদেশের রাজধানী। আল-জাজিরা ও রয়টার্স।