নির্বাচনী প্রচারণায় উত্তবঙ্গের পথে ফখরুল ইসলাম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১২:০২
পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরবঙ্গের পথে যাত্রা শুরু করেন তিনি।
 
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা ফখরুল সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড় জেলার পৌর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাবেন।
 
শুক্রবার ঠাকুরগাঁও জেলার পৌর নির্বাচনী এলাকাগুলোতে শনিবার বগুড়ায় পৌর এলাকাগুলোতে প্রচারণা শেষে তিনি ঢাকা ফিরবেন।