নবাবগঞ্জে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৯
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া।
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর। অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি মো. কাজী সোহেল। 
 
আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবে সিনিয়র সহ-সভাপতি শেখ সালাহ্ উদ্দিন বাচ্চু, সাহিদুল হক খান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দফতর সম্পাদক ফারুক আহম্মেদ, অর্থ সম্পাদক  মো. মজিবর রহমান, পাঠাগার ও সাহিত্য সম্পাদক সাদের হোসেন ভুলু, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিপ্লব ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি,দৈনিক সকালের খবর প্রতিনিধি ইমরান হোসেন সুজন,দৈনিক দিন কালের প্রতিনিধি শাহিনুর রহমান প্রমূখ।