স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট যখন স্বাস্থ্যখাতে সহায়তা করছেন, তখন অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসবেন বলে আমি আশা করি। বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে আরো ভালো হয়।
অনুষ্ঠানে দশটি প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। নিটোল-নিলয় গ্রুপের দেওয়া ভারতের তৈরি ‘টাটা সুমো’ অ্যাম্বুলেন্সগুলো গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, শেরপুর, দিনাজপুর ও পটুয়াখালী সদর হাসপাতাল, বাগেরহাটেরমংলা, রংপুরের পীরগঞ্জ, বান্দরবানের নাইক্ষংছড়ি ও খাগড়াছড়ির রামগড় এবং গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালিক এবং টাটা মটরস লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা প্রধান জনি ওমেন অনুষ্ঠানে বক্তব্য দেন।
