ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদে মিলাদুন নবী উপলক্ষে তার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ওই শুভেচ্ছা বার্তায় সমাজে সহানুভূতি এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহবান জানান।
বৃহস্পতিবার এক টুইটার বার্তায় মোদী বলেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব এবং সহানুভূতির বন্ধন আরো দৃঢ় করবে। উল্লেখ্য, মোদী দুই দিনের সফরে এখন মস্কো রয়েছেন। হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিনটিতে ঈদে মিলাদুন নবী পালিত হয়। জি নিউজ।
