মাতৃত্বের টানে আদালতে ম্যাডোনা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৭
মাতৃত্বের টানে আদালতে ছুটে গেছেন পপশিল্পী ম্যাডোনা। পূত্র রোকো রিচিকে ক্রিসমাসের ছুটিতে কাছে পেতে ম্যানহাটন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই গায়িকা।
 
ম্যানহাটনের আদালতও এই পপশিল্পীর মাতৃত্বের টান অনুভব করতে পেরেছে এবং ১৫ বছর বয়সী রোকোকে লন্ডন থেকে নিউইয়র্কে আসার নির্দেশ দিয়েছে। রোকোর নিউইয়র্ক আসা নিশ্চিত করতে আদালত একজন আইনবিদ নিয়োগ করবে এবং সে না চাইলেও তাকে নিউইয়র্কে আসতে হবে। 
 
রোকো রিচি- পপ শিল্পী ম্যাডোনা ও ব্রিটিশ সিনেমা পরিচালক গাই রিচির সন্তান। ২০০৮ সালে এই দুইজনের বিচ্ছেদ ঘটে। রিচির আইনবিদ এরিক বাকলি বলেন, রোকো পরিষ্কারভাবে এটা বলেছে যে সে নিউইয়র্কে আসতে চায় না। বিচারক তাকে জিজ্ঞেস করেন যে রিচি কী তাদের সন্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে বাধা দিচ্ছেন কী না-প্রশ্নের জবাবে সেটা তার আইনজীবী স্বীকার করে নেন। টাইম।