ব্যাপক উৎসাহ ও উৎসবের মধ্য দিয়ে মেহেরপুর প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ ও জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তন কানায় কানায় ভরে তোলেন। সূচনা পর্বে কেক কাটা, সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারি কমিশনার আমিনুল হক, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারি পুলিশ সুপার(সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জাতীয় সাহিত্য পরিষদ জেলা শাখার সভাপতি নুরুল আহম্মদ ও মেহেরপুর নিউজ ২৪ ডট কম-এর সম্পাদক মন্ডলির সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিক-উল-আলম মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিটিভির প্রতিনিধি আল আমিন।
আনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আনন্দঘন পবিরেশে কেক কেটে সুধী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
