বছরের শেষ সপ্তাহে মুক্তির অপেক্ষায় দুই চলচ্চিত্র

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৬:২৭
আর কয়েকটা দিন, শেষ হতে যাচ্ছে ২০১৫। বছরের শেষ শুক্রবার ২৫ ডিসেম্বর। এ দিন বড় পর্দায় মুক্তি পাচ্ছে দুই ছবি। একটি নাদের চৌধুরী পরিচালিত ‘লাল চর’। অন্যটি ড. অরূপ রতন চৌধুরী পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’।
 
বছর শেষের এই দুই ছবির হিসাব নিকাশ দিয়েই শেষ হবে চলচ্চিত্রের ২০১৫। নাদের চৌধুরী পরিচালিত ‘লাল চর’ ছবিটি এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় এগিয়ে আছে। ছবিটি ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর সংখ্যা বাড়তেও পারে। অপরদিকে অনেকটা চুপিসারেই মুক্তি পাচ্ছে ‘স্বর্গ থেকে নরক’। হাতেগোনা কয়েকটি হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
 
‘লাল চর’ ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়িকা মোহনা মীম, আনিসুর রহমান মিলন, শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরীসহ আরও অনেকে। অপরদিকে স্বর্গ থেকে নরক ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ।