অতিরিক্ত আইজিপি হলেন সাতজন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৬
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সারদা পুলিশ একাডেমীর ভাইস প্রিন্সিপাল অমূল্য ভুষণ বড়ুয়া, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডা. মো. সাদিকুর রহমান, পুলিশ সদর দফতরের ডিআইজি মো. নাজিবুর রহমান, অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. মঈনুর রহমান চৌধুরী, এপিবিএন’র অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিদ্দিকুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আবুল কাশেম এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) মো. আছাদুজ্জামান মিয়া।