শাকিরার ‘সেক্স টেপ’ ফাঁসের হুমকি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৬

কলম্বিয়ান পপতারকা শাকিরাকে ‘সেক্স টেপ’ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। স্পেন ও বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে অনেক দিনের প্রেমের সম্পর্ক শাকিরার। এই জুটির পারিবারিক ‘সেক্স টেপ’ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা দাবি করেছেন তিনি।

IMG0

ডেইলি মেইলে এমন একটি খবর প্রকাশ হয়েছে। তবে জেরার্ড পিকের মুখপাত্র হুমকির বিষয়টি অস্বীকার করেছেন। শাকিরাও এই বিষয়ে মুখ খোলেননি। শাকিরার সঙ্গে পিকের দেখা হয় ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে। বিশ্বকাপের থিম সং গেয়েছেন শাকিরা। তখনই ৩৮ বছর বয়সী শাকিরার সঙ্গে সাক্ষাতে কথা হয় ২৮ বছরের পিকের।