দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় ইত্তেফাকের সাবেক জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইত্তেফাকের ভাঙ্গুড়া প্রতিনিধি অধ্যাপক মাহবুব-উল-আলম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম.সাইদুল হক চুন্নু। বিশেষ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল আহসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, এনটিভির জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, মাছরাঙা টিভির উত্তরাঞ্চলের ব্যুরো চিফ উৎপল মির্জা। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শিক্ষাবিদ ও লেখিকা নিরমিন শিমেল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুল হক রানা, সাংবাদিক এবাদত আলী, আব্দুল হামিদ, ইত্তেফাকের চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, আটঘরিয়া প্রতিনিধি আবু বাসিত প্রমুখ।
