গোপনে বিয়ের পিঁড়িতে শশী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২০:১৩
টিভি নাটকের পরিচিত মুখ শারমিন জোহা শশী গোপনে বিয়ে করতে যাচ্ছেন । পাত্র একজন নাট্যনির্মাতা। শশীর একাধিক ঘনিষ্ঠ সুত্রে জানা যায়  পাত্রের সঙ্গে তাকে বিভিন্ন লোকেশনেও দেখা গেছে। এমনকি পারিবারিক ভাবেই তাদের বিয়ের ঠিক হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই শশী বিয়ের পিড়িতে বসবেন।
 
খবরটি এমন হলেও শশী বলছেন অন্য কথা। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘বিয়ের বিষয়ে পরিবার অনেক আগে থেকেই আমাকে চাপ দিচ্ছে। আমি এখনও তাদেরকে বিয়ের বিষয়ে কোন ইতিবাচক সাড়া দেইনি। পাত্র ঠিক হয়ে গেছে এবং সে একজন নির্মাতা-এ কথা ঠিক নয়।’
 
বর্তমানে শশী অভিনীত বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার চলছে-পাল্টা হাওয়া, খড়কুটা’ ইত্যাদি। এছাড়া আকাশ চুরি, হার্বাল লাভ নাটকগুলো প্রচারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি শামীম জামানের পরিচালনায় ‘আড়াল’ নামের একটি ধারাবাহিকেও দেখা যাবে তাকে।