আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে জ্বালানি তেলের দাম কমানোর কোনো চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বিসিআই আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাজট্রিজ আয়োজিত আলোচনা সভার আয়োজন করে।আন্তর্জাতিক বাজারে দাম আর না বাড়ার নিশ্চয়তা পাওয়া গেলে, সরকার দাম কমানোর চিন্তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে, বিনিয়োগকারীদের মান সম্পন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা সরকার দেবে বলে আশ্বস্ত করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ২ বছরের মধ্যে শিল্প ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে কোনো বিধি নিষেধ থাকবে না। শিল্প পার্কগুলোতে বিদ্যুত ও গ্যাস সংযোগ নিশ্চত করতে হবে। সরকার এ বিষয়ে কাজ করছে। তবে এ মুহূর্তে জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই সরকারের।
