খালেদা জিয়া রাজনীতির মাঠে পথ হারিয়েছেন : নৌমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ২১:১৬

 

খালেদা জিয়া রাজনীতির মাঠে পথ হারিয়ে ফেলেছেন, এ কারণেই তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে পথ খোঁজার চেষ্টা করছে বলে মন্তব্য করছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালীর লাউকাঠী নদীর খনন কাজ উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, ‘আগে খালেদা জিয়ার চোখে ছাঁনি পরায় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখতে পাননি। আর বর্তমানে তার কানে সমস্যা হওয়ায় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি করছেন। খালেদা জিয়াকে তিনি কানের চিকিৎসা করিয়ে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনার পরামর্শ দেন।

 

এ সময় অন্যদের মধ্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক ধর্ম প্রতিমন্ত্রীমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা পরিষদ প্রশাসক খান মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন।