শেরপুরে সাড়ম্বরে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে জেলা শহরের নিউমার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো সভাকক্ষটি বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়। দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে অভ্যাগতদের আগমন শুরু হলে তাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।
শেরপুর সরকারি বিশ্বদ্যিালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান সম্রাট প্রধান অতিথি হিসেবে কেক কেটে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন। দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইত্তেফাকের আদর্শ, ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য ভূমিকা পালনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধাময় দাস, সাবেক মেয়র ও আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সেক্টর কমান্ডার্স ফোরাম সভাপতি ও সাবেক চেম্বার সভাপতি আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া, উদীচীর সাধারণ সম্পাদক আবু হান্নান, শেরপুর জেলা কমিউনিস্ট পার্টির আবু আহমেদ খান বাবুল, জেলা বাসস প্রতিনিধি সঞ্জিব চন্দ বিল্টু, ইত্তেফাকের নালিতাবাড়ি প্রতিনিধি মো. সামেদুল ইসলাম তালুকদার, নকলা প্রতিনিধি হজরত আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রহিম বাদল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাকিম বাবুল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সুধীজন অংশগ্রহণ করেন। আগত অতিথিরা ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে তাদের শুভেচ্ছা জানিয়ে স্বাক্ষর করেন। তারপর আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
