ফেনীতে জমি নিয়ে বিরোধে শিশুসহ নিহত ২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ০১:২৮
 
ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের মহিপালে এ ঘটনা ঘটে।
 
ফেনী থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব মোর্শেদ জানান, ভূমি বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের মহিপালের চাড়িপুর এলাকায় হামলা চালায় পাশের চৌধুরী বাড়ির শাহেদ, স্বপন ও ফারুক চৌধুরী । হামলায় হাজী বাড়ির লোকমানের মেয়ে আকলিমা (১৩) ও আলী আকবরের ছেলে মাঈন উদ্দিন (৪৫) মারা যায়।
 
এ ঘটনায় আলী আকবরের ভাইসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে