ওপার বাংলায় আজ ‘রাজপুত্তুর’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ০২:২৪
কলকাতায় শুরু হয়েছে ৫ম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। এ উত্সবে বিশ্বের ১৮টি দেশের ১৮০টি ছবির প্রদর্শন চলছে।
 
এরমধ্যে টোকন ঠাকুর পরিচালিত ‘রাজপুত্তুর’ ছবিটিও রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। আজ বিকেলে চলচ্চিত্রটির একটি শো অনুষ্ঠিত হবে এই উত্সবে।