সঞ্জীব চৌধুরীর জন্মদিন...

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ০২:২৭
দেশের সঙ্গীত ইতিহাসে উজ্জ্বল একটি নাম প্রয়াত সঞ্জীব চৌধুরী। তার হাত ধরেই সৃষ্টি ব্যান্ড ‘দলছুট’। শুধু তার গায়কীর জন্য শুধু নয়, তার সুর ও গানের কথাগুলো আজও মানুষের মনে চিরস্থায়ী। আজ এই গুণী মানুষটির জন্মদিন।
 
আজকের দিনে হবিগঞ্জ জেলার বানিয়াচাং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরী বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জন্মদিন উপলক্ষে তাকে উত্সর্গ করে আজ বিভিন্ন চ্যানেলে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি তার দীর্ঘজীবনের সহযাত্রী বাপ্পা মজুমদার তাকে উত্সর্গ করে ‘বেনানন্দ’ শিরোনামে একটি অ্যালবাম রিলিজ দিতে যাচ্ছেন।