আমিরকে নেয়ায় ক্যাম্প বর্জন আজহার-হাফিজের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৪০

 

মোহাম্মদ আমিরকে অন্তর্ভুক্ত করায় ফিটনেস ট্রেনিং ক্যাম্প বর্জন করলেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলী এবং মোহাম্মদ হাফিজ। সকাল বেলা ক্যাম্পে উপস্থিত হলেও পরবর্তীতে অনুপস্থিত ছিলেন তারা।

 

জিও নিউজকে দেয়া সাক্ষাত্কারে আজহার বলেন, ‘আমির যে ক্যাম্পে আছে সেখানে আমরা অংশগ্রহণ করব না। আমরা আমাদের অবস্থান পরিবর্তন করব না। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই।’ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত সপ্তাহে আমিরকে ২৬ জনের ক্যাম্পে ডাকে পিসিবি।