আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১১:০৬
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতা ভারত ও পাকিস্তান জুড়ে অনুভূত হয়েছে।
 
স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ১১টার সময় আফগান রাজধানী কাবুলে প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী বাদাখশান এলাকায়। এই স্থানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি তবে পাকিস্তানের পেশওয়ারে ১৭ জন আহত হয়েছে। গত ২৬ অক্টোবরে এই স্থানে ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ নিহত হয়েছিল। বিবিসি।