বড়দিনে শিশুদের জন্য সান্টা সাজলেন আমির। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন ‘পিকে’ তারকা। ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে সান্তার চিরাচরিত পোশাক ও দাড়িতে দেখা গিয়েছে আমিরকে। ছেলে আজাদ ও তার বন্ধুদের উপহার বিলোচ্ছেন সান্টা আমির।
ফেসবুকে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন আমির। তিনি বলেছেন, বাড়িতে বড়দিনের পার্টিতে বাচ্চাদের সঙ্গে সান্তা সেজে মজা করলাম। প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা।
আমিরকে আগামী সিনেমা ‘দঙ্গল’-এ দেখা যাবে। এই সিনেমায় প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাটের ভূমিকায় দেখা যাবে তাঁকে।আগামী বছরের বড়দিনে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির মুক্তি পাওয়ার কথা।
