বড়দিনে একত্রে ঘুরে বেরালেন বলিউডের পর্দা ও বাস্তবের অন্যতম সেরা জুটি রণবীর-ক্যাটরিনা। তাদের সর্ম্পক ভেঙ্গে যাচ্ছে বলে কিছুদিন আগেই গুজব ছড়িয়েছে। কিন্তু সব গুঞ্জনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রণবীর ও তার পরিবারের সাথে বড়দিন উদযাপন করলেন ক্যাট।
তাদের বিচ্ছেদের খবর প্রায় ছেলে-বুড়ো সবার কানেই পৌঁছে গিয়েছিল। ভক্তরাও এতে বেশ কষ্ট পেয়েছিলেন। তবে এ নিয়ে কোন কথা বলেননি তারা। সরাসরি প্রকাশ্যে একসাথে বেরিয়ে সব কথার জবাব দিয়ে দিলেন। এতে মনে হচ্চে বিচ্ছেদ তো দূরের কথা বরং বিয়ের দিকে আরো অগ্রসর হয়েছেন ক্যাট-রণবীর।
রির্পোট অনুযায়ী, বড়দিনের গতানুগতিক ক্রিসমাস ব্রাঞ্চে রণবীর ও তার পরিবারের সাথে বেশ ভালো মেজাজেই দেখা গেছে ক্যাটকে। রণবিরের পরিবারের সাথে বড়দিন উদযাপনের জন্য ক্যাটরিনা লন্ডনের সফরও বাদ করেছেন।
সূত্র: জি নিউজ
