প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন-২০১৫’র চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ্
এরই মধ্যে ১০০ টির বেশি কারিগরি স্কুলের অনুমোদন পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী।
নুরল ইসলাম নাহিদ বলেন, ‘এক সময় কারিগরি শিক্ষাক্রমের শিক্ষার্থীরা লজ্জাবোধ করলেও এখন তারা গর্ববোধ করে। আশা করছি আগামী ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ২০ শতাংশ ছাড়িয়ে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৯ সালে দায়িত্ব নেয়ার সময় কারিগরিতে মাত্র এক শতাংশ শিক্ষার্থী থাকলেও বর্তমানে ৪৯ টি সরকারি পলিটেকনিকসহ বেসরকারি পলিটেকনিক, ভোকেশনাল মিলে সাড়ে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশের ওপরে শিক্ষার্থীরা পড়ালেখা করছে।’
এতে অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন,
কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অমোখ কুমার বিশ্বাস, শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ, স্কিল অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রকল্পের পরিচালক মো. ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
