একুশে টিভির অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২০:২০
২০০৩ সালে এনটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে শুরু করেছিলেন ফারহানা নিশো। তাছাড়া গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেছেন। এবার একুশে টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান হিসাবে যোগ দিয়েছেন ফারহানা নিশো।
 
এ বিষয়ে নিশো  জানান, ‘ইটিভির জন্য আলাদা একটা সফট কর্নার আছে। অন্যরকম ভালোবাসা আছে। তাই যে দায়িত্ব আমি পেলাম এটি আমার জন্য অনেক বড় পাওয়া। খুবই সেনসেটিভ এবং রেসপন্সিবল পজিশন এটা। আমি যেন এ ভার বহন করতে পারি।’
 
এর আগে চ্যানেল ওয়ান এবং বৈশাখী টেলিভিশনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসাবে কাজ করেছিলেন তিনি। তাছাড়া সর্বশেষ তিনি যমুনা টিভির সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন।