ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপনের সমর্থনে জনসংযোগে অংশ নিয়ে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মদ বলেছেন, ‘নৌকা মানে একদলীয় শাসন, চাঁদাবাজি আর টেন্ডারবাজি।’
মওদুদ বলেন, ‘বর্তমান সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সে নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমরা অংশ নিইনি কেননা ওই নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থাকে আনুষ্ঠানিক হত্যা করা হয়েছে।’
