রাজশাহীর বাগমারায় আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘দায় স্বীকারের’ খবর দিয়েছে ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।
বাগমারায় শুক্রবার আহমদীয় মুসলিমদের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়। এর পর শনিবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েব পোর্টালে জানায়, ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে পুরান ঢাকার শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে গ্রেনেড হামলা, বগুড়ার শিবগঞ্জে হামলার দায় স্বীকার করে আইএস।
নিহত ওই ব্যক্তিই বোমা হামলা চালিয়েছিল বলে পুলিশ দাবি করছে। তবে হামলাকারির পরিচয় এখনো পুলিশ বের করতে পারেনি।
এর আগেও বাংলাদেশে বিভিন্ন সময় পরিচালিত সন্ত্রাসী হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে।
