সাইবার নিরাপত্তায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ডাটাবেস

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২২:২০
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ডাটাবেস প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে সরকার।
 
তারানা হালিম জানান, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এখন ডাটাবেস প্রণয়নের প্রক্রিয়া চলছে।
 
তিনি বলেন, শীর্ষ পর্যায় থেকে সর্ব শেষ পর্যায়ের ব্যবহারকারীদেরকে সুবিধা দিতে চায় সরকার। আমরা দেশের মানুষের জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করতে চাই।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা জানান, কয়েকটি বড় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের সাব-এজেন্টদের তালিকা জমা দিয়েছে।
 
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ছয়টি ভাগে ৪৩৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স ইস্যু করেছে।
 
বর্তমানে, ইন্টারনেট গেটওয়েতে ১০ জিবিপিএস থেকে ১ এমবিপিএস ব্যান্ডউইথের জন্য ১,০৬৮ টাকার পরিবর্তে ৬২৫ টাকা পরিশোধ করা হয়।
 
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়শনের বাংলাদেশের সাধারণ সম্পাদক এমদাদুল হক ডাটাবেসের প্রণয়নের পদক্ষেপকে স্বাগত জানালেও তিনি এই ডাটাবেস সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।