যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১১:৪২
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঝড়বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২২-তে দাঁড়িয়েছে। শুধু মিসিসিপি অঙ্গরাজ্যেই মারা গেছে ১০ জন।
 
এছাড়া টেনেসিতে ছয়জন মারা গেছে। আরাকানসাস ও আলাবামা অঙ্গরাজ্যে এক জন করে মারা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সপ্তাহের ভয়াবহ এই টর্নেডো ও বৃষ্টির শঙ্কা কাটতে না কাটতেই আবার তুষার ঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। টেক্সাসে মারা গেছে আরো ৪ জন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন টেক্সাস ও ওকলাহোমায় দেশটির ইতিহাসের সবচেয়ে বড় তুষার ঝড়ের সৃষ্টি হতে পারে যাতে প্রায় ১৬ ইঞ্চি তুষারে রাস্তা ঢেকে যাবে। গাড়িচালকদের সতর্ক করা হয়েছে এই বিষয়ে। বিবিসি।