হেলিকপ্টার দুর্ঘটনার পরেও অক্ষত বেনিনের প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১১:২০
বেনিনের প্রধানমন্ত্রী লিওনেল জিনসু দুর্ঘটনা কবলিত একটি হেলিকপ্টার থেকে নিরাপদে অবতরণ করতে পেরেছেন। হেলিকপ্টারটি পরবর্তীতে বিধ্বস্ত হয়।
 
এটা অবশ্য এখন নিশ্চিতভাবে জানা যায়নি কিভাবে দেশটির উত্তরাঞ্চলের শহর জোগুর শহরে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্টেডিয়ামে অবতরণ করে। তবে প্রধানমন্ত্রীর কন্যা সেসিল জিনসু নিশ্চিত করেছেন যে তার বাবা নিরাপদে এবং অক্ষত রয়েছেন। টুইটারে একটি পোস্টে তিনি বলেন, আমার বাবা ভালো আছেন। জোগুর হেলিকপ্টার দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও এই খবর নিশ্চিত করেছেন। বিবিসি।