চীনের উইঘুর মুসলিমদের নিয়ে আর্টিকেল লেখায় ফরাসি সাংবাদিক উরসুলা গথিয়ারকে বহিষ্কার করেছে দেশটির কর্তৃপক্ষ। জিনজিয়াং-এর মুসলিম অধ্যুষিত এই সম্প্রদায়ের প্রতি চীনের নীতির সমালোচনা করেছিলেন তিনি।
চীন মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান রয়েছে। এইজন্য মুসলিমদের দায়ী করে বেইজিং। তবে সেখানে উইঘুর সম্প্রদায় যাদের মধ্যে বেশিরভাগই মুসলিম, দাবি করে চীনের দমন-পীড়নের কারণেই এই বিচ্ছিন্নতাবাদী ও সহিংসতার সৃষ্টি হচ্ছে। প্যারিসে হামলার পরে চীনের চটজলদি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সমর্থনকে উরসুলা গথিয়ার বলেছিলেন, উইঘুর মুসলিমদের উপর চীনের দমন-পীড়নের যৌক্তিকতা বোঝানোর জন্য চীন এমনটি করেছে। এরই জের ধরে তার গথিয়ারের প্রেস ক্রেডেন্সিয়াল আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ফলে ৩১ ডিসেম্বরের পরেই তাকে চীন ছাড়তে হবে। বেইজিং তাদের বিবৃতিতে বলে, গথিয়ার জঙ্গি ও নৃশংস কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন। তবে এই বেইজিং এর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন গথিয়ার। এর আগে ২০১২ সালে আল জাজিরার প্রতিনিধি মেলিসা চ্যানকে বরখাস্ত করেছিল চীন। বিবিসি।
