প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ‘ইউনিভার্সিটি ব্যান্ড ফেস্টিভ্যাল ২০১৫’। দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল নিয়ে ক্রিয়েটিভ ডেন প্রেজেন্টসের আয়োজনে সন্ধ্যার পর উত্তরার ২ নম্বর সেক্টরের এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই ব্যান্ড ফেস্টিভ্যাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানটিতে স্টেজ মাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিল্পীরা।
ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে একাডেমিক পড়াশোনার বাইরে সঙ্গীতেও নিজেদের দক্ষতার প্রমাণ রাখেন দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর ভার্সিটির এই ব্যান্ডদলগুলোকে উৎসাহ দিতে হেডলাইনার হিসেবে তাদের সঙ্গে মঞ্চ মাতিয়ে অনুষ্ঠানস্থলে তারুণ্যের উম্মাদনা সৃষ্টি করে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল প্রমিথিউস, শিরোনামহীন, আর্বোভাইরাস ও ধ্রুব।
