সিরিয়ার নিহত বিদ্রোহী নেতার উত্তরসূরির নাম ঘোষণা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৫:০৬
সিরিয়ার আসাদ সরকার বিরোধী বিদ্রোহী গ্রুপ বিমান হামলায় নিহত কমান্ডার জাহরান আলুচের উত্তরসূরির নাম ঘোষণা করেছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ‘আবু হাম্মাম’ নামে পরিচিত এসসাম আল বুয়াধানি।
 
আসাদ বিরোধী বিদ্রোহী জাইশ আল ইসলাম বা ইসলামের সৈনিকের কমান্ডার জাহরান আলুচ সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বিমান হামলায় নিহত হন। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন আবু হাম্মাম।  গত শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে জাইশ আল ইসলামের একজন মুখপাত্র বলেন, আলুচের মৃত্যু আসাদ সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা বৃদ্ধি করবে। আমরা এগিয়ে চলেছি এবং আমরা আমাদের লক্ষ্য পরিবর্তন করবো না।
 
উল্লেখ্য, সৌদি আরব সমর্থিত জাইশ আল ইসলাম সিরিয়ার রাজধানীর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। নিহত হওয়ার আগে বিদ্রোহী নেতাদের মধ্যে বিরোধ মেটানোর এক বৈঠকে মিলিত হয়েছিলেন। এনডিটিভি।