গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার দুপুর সোয়া দুইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের জুমদহ আনিসের চাতাল (বৈরি হরিণমারী ) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামের রজব আলীর স্ত্রী রাণী বেগম (৫০), একই গ্রামের লেবু মিয়ার ছেলে স্বপন মিয়া (৮) ও একই উপজেলার বেড়া মালঞ্চ গ্রামের হাসেন আলীর স্ত্রী হাফিজা বেগম (৩৫)।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, রংপুরগামী কাঠের গুড়িবাহী একটি ট্রাক ঐ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মারা যায়।
তিনি আরো জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
