পৌর নির্বাচনে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত ইসির

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৬
 
পৌরসভার নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রবিবার এই সিদ্ধান্ত নেয়া হয়।
 
সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হবে। যেসব পৌর এলাকায় ভোটারের সংখ্যা এক লাখের উপরে সেখানে দুই প্লাটুন বিজিবি, এক লাখের নিচে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।