পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টির (এরশাদ) নেতা ও ইউপি চেয়ারম্যানসহ শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে (জেপি) যোগ দিয়েছেন।
কাউখালী শিয়ালকাঠি চৌরাস্তায় শনিবার দুপুরে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতে ফুলের তোড়া দিয়ে জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মাহবুবুল হক, জিয়ানগর উপজেলা জাপার সভাপতি মো.হাবিবুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ জাতীয় পার্টির (এরশাদ) শতাধিক নেতাকর্মী জেপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে জেপির উপজেলা সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বাদশা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মাহবুবুল হক, উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, ইউনিয়ন জেপির সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
