নাটোরের গুরুদাপুর উপজেলায় ৩০ পুরিয়া হেরোইনসহ মো. পারভেজ সরকার ওরফে আলামিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার গুরুদাসপুর বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতার পাড়ভেজ পৌর শহরের খামারনাচকৈড় টলটলা পাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ জানায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্রির উদ্দেশে এসব হেরোইনের পুরিয়া গুরুদাসপুর বাজারে নিয়ে আসে পারভেজ। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
পুলিশ আরো জানায়, পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
