রেজওনা চৌধুরী বন্যার সফল অস্ত্রোপচার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২০:১৬
শনিবার লালমাটিয়ার নিজ বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন দেশের বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী  রেজওনা চৌধুরী বন্যা। দুর্ঘটনার পরপরই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বন্যাকে।  সেখানে আজ রবিবার দুপুরে তার একটি সফল অস্ত্রোপচার করা হয়।
 
এবিষয়ে জানা যায়, পড়ে গিয়ে ডান হাত ভেঙে গেছে তার। স্কয়ার হাসপাতালে ড. জাবেদ ওমরের তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচারটি সম্পন্ন  হয়। এখন তিনি সুস্থ আছেন।