আসন্ন পৌরসভা নির্বাচনের পর সরকার জঙ্গি প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের সময় কমিশন যেভাবে চাইবে সেভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলবে।
তিনি বলেন, পৌর নির্বাচনের পর নতুন বছরের শুরু থেকেই আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে বিশেষ এ অভিযান পরিচালনা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখনই এ ধরনের (জঙ্গি তৎপরতা) ঘটনা ঘটে, তখনই আইএস সাইট থেকে প্রচার করে, এটা তারা ঘটিয়েছে। আমরা সব সময়ই বলেছি, এখনও স্পষ্ট করে বলছি, এখানে আইএস’র কোনো সাংগঠনিক ভিত্তি নেই। আইএস আত্মপ্রকাশের যে প্রচেষ্টা চালাচ্ছে তো কোনোদিন সফল হবে না। এখানে তাদের কোনো ভিত্তি নেই। আমরা মনে করি দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ‘আইএস নামটা ব্যবহার করা হচ্ছে। রাজশাহী ও তাবেলা হত্যাসহ সবগুলোই কন্ট্রাক্ট কিলিং। অরজক পরিস্থিতি সৃষ্টি করতে এই প্রচেষ্টা নেয়া হচ্ছে।’ ফোকাসবাংলা।
