এল সালভাদর জাতীয় দলের সদস্য আলফ্রেডো পাচেকোকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি।
সালভাদরের সান্তা আনা শহরের একটি পেট্রোল স্টেশনে পাচেকোকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। কী কারণে এই হামলার ঘটনা হয়েছে তা অবশ্য জানা যায়নি।
মধ্য আমেরিকার দেশ সালভাদরের ৩৩ বছর বয়সী রক্ষণভাগের খেলোয়াড় পাচেকো দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (৮৬) খেলেছেন। ২০১৩ সালে ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন। তার সঙ্গে আরো ১৩ জন খেলোয়াড়কেও শাস্তি দেয়া হয়। এর আগে হন্ডুরাসের খেলোয়াড়ের আর্নল্ড পেরাল্টা নিজের বাড়িতে ছুটি কাটাতে গিয়ে গুলিতে নিহত হন। বিবিসি।
