বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।
ঢাকার ৯ নম্বর বিশেষ জজ এম আমিনুল ইসলামের আদালতে আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে।
সোমবার অভিযোগ গঠনের ধার্য দিনে খালেদার অনুপস্থিতিতে তার আইনজীবীরা দুইটি আবেদন করেন।
একটিতে তাকে দিনের হাজিরা থেকে অব্যাহতি এবং অন্যটিতে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়।
আইনজীবীরা বলেন, এই মামলা বাতিলের যে আবেদন হাইকোর্ট খারিজ করেছিল, তার বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তার আগ পর্যন্ত অভিযোগ গঠনের বিষয়টি মুলতবি রাখা প্রয়োজন।
