দুই রণবীরের পার্থক্য চান না দীপিকা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১২:৫৫
 
বর্তমান প্রেমিক রণবীর সিং ও সাবেক প্রেমিক রণবীর কাপুরের মধ্যকার পার্থক্য খোঁজাকে ‘অর্থহীন’ বলে উল্লেখ করেছেন দীপিকা পাড়ুকোণ। সোমবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
পিটিআইকে দীপিকা পাড়ুকোণ বলেছেন, এটা আমাকে বিরক্ত কিংবা রাগান্বিত করে না। এটা আমার কাছে ‘অর্থহীন’ মনে হয়। আমি ইরফান খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। তাদের কেন তুলনা করা হয় না?
 
তিনি বলেন, আমি সবার সাথে কাজ করেছি। কিন্তু সেখান থেকে শুধু রণবীর কাপুর  ও রণবীর সিংকে বেছে নেয়া হয়েছে। মানুষ ও কোনো কিছুর সঙ্গে তুলনা করা আমার কাছে ‘অর্থহীন’ মনে হয়।
 
এর আগে রণবীর  সিং বলেছিলেন, দীপিকার সঙ্গে তার এক ‘ঐশ্বরিক সমীকরণ’ রয়েছে।

রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক জিজ্ঞাস করা হলে দীপিকা বলেন, সে আমার সবচেয়ে ভালো বন্ধু।  সে এমন একজন ব্যক্তি যার সঙ্গে আমি অনেক বেশি স্বস্তি অনুভব করি। আমি তার সঙ্গে যেকোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। আমি যা চাই তার সঙ্গে তাই করতে পারি। সে অনেক স্নেহশীল এক ব্যক্তি।