চীনের আইনসভায় বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন করা হয়েছে। বর্তমান জঙ্গিবাদের হুমকির মুখে এই শক্তিশালী আইনের দাবি করা হলেও সমালোচকরা বলেছেন এটি ভিন্নমতাবলম্বীদের দমনে ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
রবিবার চীনের আইনসভায় পাস করা এই আইনে নতুন একটি সন্ত্রাসবিরোধী এজেন্সি তৈরি করা হয়েছে এবং এর নিরাপত্তা বাহিনীকে প্রভূত ক্ষমতা প্রদান করা হয়েছে। সমালোচকেরা বলেছেন এই আইন ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের দমনে ব্যবহৃত হবে। চীনে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য বেইজিং মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়কে দায়ী করে। বিবিসি।
