নির্বাচন সুষ্ঠু হবে: আশ্বাস ইসির

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৮
 
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ভোটের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। মঙ্গলবার ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। এখন পর্যন্ত মাঠের যে খবর পেয়েছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী- নির্বাচন সুষ্ঠু হবে। সোমবার দুপুরে শেরেবাংলা নগরের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
 
শাহনেওয়াজ বলেন, ভোটারদের আশ্বস্ত করতে চাই- আমরা পর্যাপ্ত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করেছি। আপনারা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভোটে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।
 
বুধবার  ২৩৪ পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।