দেশের ব্লগারদের মধ্যে প্রথম হামলার শিকার আলোচিত রাজীব হায়দার শোভন হত্যা মামলার রায় আগামী ৩১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
সোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি তর্ক শেষে এ দিন ধার্য্য করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে খুন হন রাজীব হায়দার শোভন।
এ ঘটনায় আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানীনহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিটে দেয় ডিবি পুলিশ।
এ ঘটনায় বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
