অটো রিকশা ড্রাইভার অমিতাভ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৩
কত রকম মজাতে ভক্তদের মাতিয়ে রাখেন অভিনেতারা। আর সেই ধারাবাহিকতায় বলিউডের শাহানশা অমিতাভ বচ্চন এবার ভিন্ন ভাবেই মাতালেন কলকাতা বাসীদের। সেই সাথে টুইটারে মজার কিছু ছবি শেয়ার করে অনন্দের ভাগি করেছেন তার সকল ভক্তদের।
 
নীল চেক শার্ট, পরিপাটি করে আঁচড়ানো চুল। যে কেউ ভাবতেই পাড়ে কোন এক সাধারণ অটো রিকশা ড্রাইভার। কিন্তু না, তিনি অমিতাভ বচ্চন। আর এভাবেই কলকাতাবাসী হঠাৎ তাকে দেখে চোখ কপালে তুলে ফেলে।
 
খোঁজ নিয়ে জানা জায় তিনি কলকাতায় এসেছেন পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘তিন’-এর শুটিংয়ে।আর শুটিংয়ের ফাকে তিনি মাতালেন তার ভক্তদের। এবিষয়ে অমিতাভ হেসে জানিয়েছেন, ‘‘আরে কলকাতায় এসে তো কখনও সাইকেল, কখনও ভটভটি চালিয়েছি। এ বার অটো রিকশাও চালালাম। টুইটারে ছবি দিয়েছি। দেখবেন কিন্তু।’’