দেশের জনপ্রিয় র্যাম্প মডেল ও অভিনেত্রী পিয়ার গ্যারেজে আজ থেকে শোভা পাচ্ছে কোটি টাকা মূল্যের গাড়ি। সে আনন্দে গাড়িসহ নিজেদের কিছু ছবি পোস্ট করলেন ফেসবুকে। ক্যাপশনে লিখলেন, ‘নিউ ল্যান্ড ক্রুজার প্রাডো অ্যাট হোম! লাভ ইট!’
এই বিষয়ে পিয়ার সাথে কথা বলে জানা যায় গাড়িটির মুল্য ১ কোটি ২৬ লাখ টাকা।
উল্লেখ্য পিয়া অভিনীত ‘গ্যাংস্টার রিটার্ন’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে পিয়া ‘চোরাবালি’ ও ‘দ্য স্টোরি অব শামারা’ ছবিতে অভিনয় করেন।
