জনসম্মুখে ক্ষমা চাইতে হবে কেজরিওয়ালকে: বিজেপি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৬
দিল্লি ক্রিকেট সংস্থা ডিডিসিএ তে অর্থমন্ত্রী অরুণ জেটলি দুর্নীতি করেছেন এমন অভিযোগ করায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এসম্পর্কে বিজেপির বক্তব্য, তদন্ত প্রতিবেদনে অরুণ জেটলির নাম উঠে আসেনি। তার পরও অর্থমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ মান হানিকর।
 
বিজেপি’র মুখপাত্র এম জে আকবর বলেছেন, ডিডিসিএ’র তদন্ত প্রতিবেদনে জেটলির নাম নেই। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। তবে ক্ষমা চাইতে অস্বীকার করে টুইট করেছেন কেজরিওয়াল। তার দাবি বিজেপি ভিক্ষা চাওয়ার মতো তাকে ক্ষমা চাইতে বলছে। অরুণ জেটলির বিরুদ্ধে অধিকতর তদন্ত হওয়া উচিৎ। সত্য বেরিয়ে আসা উচিৎ। সূত্র: এনডিটিভি