হলিউডের স্পাইডারম্যান খ্যাত অভিনেত্রী কারস্টেন ডান্সট হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের সঙ্গে ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইথ অ্যা ভ্যাম্পায়ার’ ছবিতে কাজ করেছিলেন। তারপর থেকে নাকি প্রতিবছরই ক্রিসমাসে কারস্টেনকে কেক পাঠান টম, এমনটিই জানালেন এই অভিনেত্রী।
এবিষয়ে ৩৩ বছর বয়সী অভিনেত্রী জানান, টম ক্রুজের সাথে যখন তিনি ‘ইন্টারভিউ উইথ অ্যা ভ্যাম্পায়ার’ ছবিতে কাজ করছিলেন, তখন আমার বয়স ছিল ১১ বছর। প্রথমবার টমের কাছ থেকে কেক উপহার পেয়ে খুবই উচ্ছ্বসিত হয়েছিলাম।'
তিনি আরও জানান, 'তখন আমি ভাবতেই পারেন নি যে প্রতিবছরই এমন উপহার পেতে থাকব। আমি এটির নাম দিয়েছিলাম ‘ক্রুজ কেক’। নারিকেল ও চকলেটের এই কেকটি খেতে আমার পরিবারের পুরো একটি দিন লাগতো। যখন বাসায় কেকটি আসত, সবাই বলে উঠতো ‘ক্রুজ কেক’ হাজির! আমার সব বন্ধুরা জানে আমার কাছে এর সত্যিকার অর্থ কি।’
