জীনাত রেহানার ‘প্রিয় জন্মভূমি’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২১:১১
সম্প্রতি বাজারে এসেছে প্রবীণ কণ্ঠ শিল্পী জীনাত রেহানার দেশের গানের একক অ্যালবাম 'প্রিয় জন্মভুমি'।  ইমপ্রেস আডিও ভীষণের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটিতে রয়েছে দশটি গান। গানগুলো লিখেছেন কমল কলি হোসেন। কাজী নাজির আহমেদ হাসিব এর সুরে গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন মানাম আহমেদ।
 
অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী জীনাত রেহানা বলেন, আমাদের পরিবারটাই সঙ্গীতের সাথে অতোপড়তো-ভাবে জড়িত। সেই ছোট বেলা থেকেই গানের সাথে আছি, মায়ের লেখা গান নিয়ে বেশ কয়েকটি অ্যালবামে কণ্ঠ দিলেও নানা কারণে দেশের গানে কণ্ঠ দেওয়া হয়ে ওঠেনি। কিন্তু অনেকদিন ধরেই দেশের গানের অ্যালবামে কণ্ঠ দেব বলে ভাবছিলাম। অবশেষে কমল কলি হোসেনের সহযোগিতায় কাজটি করতে পেরে খুব ভাল লাগছে। আশা করছি গানগুলো দেশপ্রেমিক সকল শ্রোতাদেরই ভাল লাগবে।